1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শখের বউমা — গোলাম সরোয়ার 

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১২৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

শখ করে একমাত্র ছেলেকে বিয়ে দিয়ে এনেছিলাম…

বিয়ের দশদিন যেতে না যেতেই বুঝলাম—আমার ছেলে আর আগের মতো নেই।

 

আমার বয়স এখন ৬০। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। যেই ছেলে অফিস থেকে ফিরে সবার আগে আমাকে খুঁজত, সেই ছেলে এখন বউয়ের খোঁজ নেয়—মায়ের না। সারাদিন বউয়ের সঙ্গে ব্যস্ত, মুখে তুলে খাওয়ায়, গল্প করে, সময় কাটায়। কিন্তু মা খেলো কিনা, ভালো আছে কিনা—সেটা আর মনে পড়ে না।

 

বিয়ের আগে রেস্টুরেন্টে গেলে বলতো, “মা, বন্ধুদের সঙ্গে খেতে ভালো লাগে না, তুমি আর বোন চলো।” আর এখন? এখন মা-বোনের খোঁজ না নিয়েই শুধু বউকে নিয়ে ঘোরাঘুরি। বিয়ের মাত্র এক মাস পর হানিমুনে চলে গেলো, তাও মায়ের অনুমতি নেয়নি!

 

আমি যে মা—যে তাকে নিজের পেটে ধারণ করেছি, যার ভালো-মন্দ আমি জানি না? এখন বউ সব কিছু “ভালো বোঝে”, মা যেন কিছুই বোঝে না।

ছেলে কখনো বেগুন খেত না। বেগুন রান্না করলে মুখ কালো করে বসে থাকতো। এখন বউ বেগুন ভালোবাসে বলে, ছেলে দিব্যি খায়! একদিন তো বউ বেগুন ভাজি করেছিল। আমি বললাম, “বউমা, রাহাত বেগুন খায় না।” সে বলে, “খাবে মা।”

আমি আবার বললাম, “খায় না তো!”

রাহাত এসে সে বেগুন এমনভাবে খেল, যেন সারাজীবন তার প্রিয় খাবার! তারপর উল্টো আমাকে বোঝাতে লাগল—“মা কিছুই জানে না!”

সেদিন আমি অপমানিত হয়েছিলাম।

 

বিয়ের মাত্র ৪ মাসের মাথায় আমার ছেলে আমাকে বলল,

“মা, তুমি কি আমাদের সুখ দেখে কষ্ট পাও?”

আমি স্তব্ধ হয়ে বললাম, “নাহ! কেন?”

সে বললো, “তুমি সবসময় তোমার সাথে আমার স্ত্রীকে তুলনা করো কেন? আমাদের জীবন—আমরা যেভাবে চাই সেভাবেই চলবো। এখন তো সবকিছুর জন্য তোমার অনুমতি নেওয়ার দরকার কী? আমার সংসার, আমার পছন্দ—আমরা যা ইচ্ছা তাই করবো।”

 

এরপর কিছুদিনের মধ্যেই সে আলাদা হয়ে গেল। নতুন বাসা, নতুন সংসার।

 

বলুন তো, আমি কি ভুল করেছি? আমি কি মায়ের দায়িত্ব পালন করিনি? আমি কি ছেলের ক্ষতি চেয়েছি?

আজকাল অনেক ছেলের বউ বিয়ের পরেই এমন করে—ছেলেকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়।

 

তবে কষ্ট এখন আর হয় না একদিন তাদের ও এমন দিন আসবে।  যখন কান্নার আওয়াজ হবে আকাশে বাতাসে।

ভেসে ওঠবে আপনজন হারানোর নির্ঘুম কষ্ট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park