1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

রাজশাহী চেম্বারে অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ মোঃ সোহেল রানা, রাজশাহী।

 

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে নির্বাচন দাবি করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

এতে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সম্পাদক সেকেন্দার আলী লিখিত বক্তব্যে বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে চেম্বার অব কমার্সগুলো ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিন্তু রাজশাহী চেম্বার অব কমার্সের অনির্বাচিত, জনবিচ্ছিন্ন, অযোগ্য পরিচালনা পর্ষদের নিষ্ক্রিয়তার কারণে আমরা রাজশাহীর ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি। বর্তমান পরিষদের কেউ কেউ ফৌজদারি মামলার আসামি হওয়ার কারণে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তাই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’

 

তিনি বলেন, প্রায় ২০ বছর ধরে তফসিল ঘোষণা হলেও কখনোই চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয় না। প্রার্থীদের মনোনয়ন ফরম দেওয়া হয় না। তাই ভোটগ্রহণও হয় না। সব সময় অনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করেছে। এবার তারা নির্বাচন চান। এ জন্য গত ১০ সেপ্টেম্বর তারা বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মো. হুমায়ুন কবিরের কাছে স্মারকলিপি দিয়েছেন। তাদের দাবি পূরণ না হলে তারা আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করবেন।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান সংবাদ সম্মেলন পরিচালনা করেন। সংবাদ সম্মেলনে রাজশাহীর ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park