1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মীরসরাই পৌরসভা জামায়াতের পক্ষ থেকে চাকসুর নির্বাচনে বিজয়ী স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে প্রার্থীতা করে বিজয়ী হন আফনান হাসান ইমরান৷ তিনি মীরসরাই পৌরসভার ২নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আইন ও ফাউন্ডেশন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

এ উপলক্ষে মীরসরাই পৌরসভা জামায়াতের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১৯ অক্টোবর, ২০২৫ সন্ধ্যায়  মীরসরাই পৌরসভা  জামায়াতের অফিসে অনুষ্ঠিত উক্ত  ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দীন, সহকারী সেক্রেটারি জনাব ফারুক হোসেন,  বাইতুলমাল সম্পাদক জনাব আলাউদ্দিন , অফিস সম্পাদক মিঠুন আলি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মীরসরাই উপজেলা সহ-সভাপতি জনাব মোশারফ হোসেন ও ইসলামী ছাত্রশিবির মীরসরাই কলেজ সভাপতি জনাব ইসমাইল হোসেন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park