1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মীরসরাই এর সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

চট্টগ্রামের মীরসরাইয়ের সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের পৃষ্ঠপোষকতায় খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খৈয়াছরা উচ্চ বিদ্যালয়, সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, এবং পূর্ব খৈয়াছরা এনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২১ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সহায়ক সামগ্রি তথা স্কুল ব্যাগ এবং ইউনিফর্ম উপহার হিসেবে দেয়া হয়।

 

অদ্য ১৪ নভেম্বর, ২০২৫ সকাল ১০.০০ ঘটিকায় খৈয়াছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে স্বপ্নতরী-৭১ এর সভাপতি মোঃ নূরুন নবীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল, সদস্য নাঈম উদ্দিন মুন্না। এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিতাকুন্ড শাখা সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার  রুমন্ত ইফতেখার, স্বপ্নতরী-৭১ এর নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক তাপস দে প্রমূখ।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য আরমান হোসেন, কাউসার উদ্দিন, এবং মোহন সূত্রধর।

 

সর্বশেষ স্বপ্নতরী-৭১ এর সভাপতি বলেন সংগঠনের এমন জনহিতকর ও শিক্ষা উন্নয়নমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park