1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মীরসরাইয়ে শহীদ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা ও শোক মিছিল

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

চট্টগ্রামের মীরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে গায়েবানা জানাযা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর, ২০২৫ (শনিবার) বাদে আছর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মীরসরাই আসন (চট্টগ্রাম-১) হতে সংসদ সদস্য প্রার্থী মনোনীত, বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যটর্নী জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান এর উদ্যোগে এই গায়েবানা জানাযার কর্মসূচি পালন করা হয়।

 

মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া গায়েবানা জানাযার এই কর্মসূচির পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির ও সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রশিবির ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ্যডভোকেট সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা শোককে শক্তিতে রূপান্তর করার জন্য এই আয়োজন করেছি। আমরা এটা প্রমাণ করে দিতে চাই যে, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা ইস্পাতপ্রাচীরের মতো ঐক্যবদ্ধ। শহীদ ওসমান হাদির উত্তরসূরিরা, তার সুন্দর ও সাম্যের বাংলাদেশ গড়ার আন্দোলনের সারথীরা এখনও বেঁচে আছে, ইস্পাতকঠিন সংকল্প নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে সকলেই বদ্ধপরিকর।”

 

এসময় তিনি আরও বলেন বলেন, “ একটা শ্রেণী আছে যারা যুগ যুগ ধরেই বাংলাদেশের উন্নয়নের পথে বাদার সৃষ্টি করে আসছে। বাংলাদেশের উন্নয়ন বিরোধী এই চক্রের কাছে স্পষ্ট করে বলতে চাই – হত্যার মিছিল লম্বা করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ধ্বংস করা যাবে না। আমাদের ভাই ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন, এখন এই আন্দোলনের সম্পূর্ণ দায়িত্ব আমাদের ওপর। আগামীর নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমেই আমরা এই হত্যাকাণ্ডের জবাব দেব, ইনশাআল্লাহ।”

 

গায়েবানা জানাযা শেষে মীরসরাই পৌর সদরের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এলাকায় একটি শোক মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park