1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মীরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থীর মত বিনিময়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

গত কিছুদিন যাবৎ মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও সড়ক দূর্ঘটনা সহ আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়কে সামনে নিয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম  এর সাথে মত বিনিময়  করেন আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১ মীরসরাই আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যডভোকেট সাইফুর রহমান। এসময় তিনি সকল ধরনের অপকর্ম ও অপরাধ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে মীরসরাই থানা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

 

২০ নভেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে মীরসরাই থানা পুলিশের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় তিনি এ অনুরোদ জানান।

 

মতবিনিময় সভা শেষ করে সাংবাদিকদের সামনে তিনি ব্রিফিং দেন। এসময় সাংবাদিকদের সাইফুর রহমান বলেন – পুলিশ অনেক কাজ করছে সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে, তা দ্রুত বন্ধ করা প্রয়োজন। প্রশাসন আন্তরিক হলে এবং সম্মিলিতভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা আর টিকতে পারবে না।”

 

তিনি অপরাধ দমনে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং পুলিশের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা আমির নুরুল কবির, পৌরসভা আমির শিহাব উদ্দিন, ছাত্রশিবির উত্তর জেলা সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, উপজেলা সভাপতি সাকিব হোসাইন সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park