1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

মীরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের মীরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

১৪ জানুয়ারি, ২০২৫ মঙ্লবার সন্ধ্যায় উপজেলার বড়দারোগাহাট বাজার এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

 

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে বড়দারোগাহাট এলাকায় মহাসড়কের পাশে একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় মেলেনি। সুরতহাল রিপোর্টে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চমেকে মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে গত সোমবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকা থেকে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। যার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park