1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মিরাজ লিখলেন রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে নিজের নাম

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে
ছবি সংগ্রহঃ পাকিস্থান ক্রিকেট বোর্ড ফেজবুক পেজ থেকে-

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখলেন মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে এই বাংলাদেশি স্পিনার ৫ উইকেট তুলে এই কীর্তি গড়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজ রাওয়ালপিন্ডির অনার্স বোর্ডে মিরাজের নাম লিপিবদ্ধ করার ছবি প্রকাশ করেছে। এ সময় হাসিমুখে অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন এই অলরাউন্ডার। যেখানে এই বোর্ডে সাকলাইন মুশতাক, কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ম্যাকগিল কিংবা মুশতাক আহমেদদের মতো কিংবদন্তিদের সঙ্গে শোভা পাচ্ছে মিরাজের নাম।

আজ শনিবার বিদেশের মাটিতে নিজের ক্যারিয়ারে বোলিংয়েরও দেখা পেয়েছেন মিরাজ। এর আগে বিদেশের মাটিতে মিরাজ ৫ উইকেট পেয়েছেন দুবার। পাকিস্তানকে ধসিয়ে দিতে তার খরচ করতে হয়েছে মোটে ৬১ রান। পেয়েছেন পাকিস্তানের সর্বোচ্চ দুই রান সংগ্রাহকের উইকেট। শান মাসুদ এবং সাইম আইয়ুব দুজনেই ফিরেছেন তার বলে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park