1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনিং সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

মীরসরাইয়ের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘ মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থা ‘ কর্তৃক মীরসরাইয়ের দুটি নির্দিষ্ট স্থানে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

১৬ ডিসেম্বর, ২০২৫ (মঙ্গলবার) সংস্থার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনিং মীরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ৫নং ইউনিয়নস্থ উচমানপুর উচ্চ বিদ্যালয়ে এক যোগে সকাল ১০:০০ ঘটিকায় শুরু হয়।

 

সকাল ১০:১৫ ঘটিকায় ১০নং ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উদ্ভোদন করেন বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট সাইফুর রহমান। উদ্ভোদনী বক্তব্যের পর কর্তব্যরত ডাক্তার উদ্ভোদক কে ব্লাড প্রেশার মাপার মাধ্যমে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোদন করেন। এসময় সেখান মিরসরাই সমাজকল্যাণ যুব সংস্থার বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক সালাউদ্দিন চৌধুরী, সি. সাধা. সম্পাদক এস এম জাকারিয়া, প্রচার সম্পাদক মামুনুর রশিদ সহ সমস্যার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যগণ  উপস্থিত ছিলেন।

 

মিরসরাইয়ের মিঠাছড়া জেনারেল হাসপাতাল, সেবা আধুনিক হাসপাতাল, বারোইয়ারহাট এলাকার বিএম হাসপাতালের পক্ষ থেকে ডাক্তার, নার্স, ল্যাব টেকনিশিয়ান দিয়ে গঠিত চিকিৎসা টিমের মাধ্যমে দিনব্যাপী পরিচালিত উক্ত ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনিংয়ে চুলকানি, শিশু, মেডিসিন ডাক্তারদের মাধ্যমে সেবা দেওয়ার পাশাপাশি ফ্রী ব্লাড গ্রুপিং এবং ডায়াবেটিস চেকিং এরও ব্যবস্থা রাখা হয়েছে।

 

এতে বিভিন্ন ভাবে সহযোগিতা করে এগিয়ে এসেছেন তাহসিনা ফ্যাশনের স্বত্বাধিকারী এবং সমাজের কিছু মানবিক মানুষ।

 

 

প্রধান অতিথি ও উদ্ভোদক বলেন বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই চিকিৎসা ক্যাম্পেইনিং আয়োজকদের আমি সাধুবাদ ও আন্তরিক ধন্যবাদ  জানাই। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় সাধারণ জনগণের চিকিৎসা সেবা দেওয়া যে মহৎ কাজের আজকে হয়েছে, বিজয় দিবস উদযাপনের জন্য এর চাইতে উত্তম কোন উদ্যোগ আছে বলে আমি মনে করি না। সারা বাংলাদেশে এভাবে যদি জনহিতকর কাজের উদ্যোগের মাধ্যমে বিজয় দিবস কে উদযাপন করা হয়, তাহলে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে তাদের রুহের মাগফেরাত বলে মনে করছি।

 

মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি সালাউদ্দিন চৌধুরী বলেন আমরা মানবিক ও সামাজিক কাজের জন্য ২০২১ সালে এই গঠিত এই সংস্থার মাধ্যমে অদ্যাবধি সাধারণ জনগণকে বিভিন্ন প্রকারের সেবা দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আমাদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজকে মীরসরাই এর দুটি স্থানে একযোগে এই চিকিৎসা ক্যাম্পিং করছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম চলমান থাকবে। তাই মীরসরাইয়ের বিত্তবান জনগণকে আমাদের এ সকল জনহিতকর কাজের সময়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park