1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

মরার কালে —- এম জাহিদুল ইসলাম 

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

মরার কালে

এম জাহিদুল ইসলাম 

 

আমি মরিব মরার কালে

করবো না আর খেলা,

যেদিন আমি মইরা যাব

শেষ হবে মোর বেলা।

এই জীবনের কিছুটা সময়

কেটেছে দুনিয়ার মাঝে,

এই দুনিয়ার মিথ্যা মায়াই

কত যে মানুষ সাজে।

সাজবো আমি শেষ সাজাতে

এই দুনিয়ার মাঝে,

সাদা কাফনে সাজবো আমি

পালকিতে যাব ওই দেশে,

চার বেহারার ঐ পালকিতে

নিয়ে যাবে ওই দেশে।

যেই দেশেতে যাইতে হবে

সাদা পোশাকের বেশে।

যে দেশেতে অনেক কিছু

আমল করলে পাবে,

বিনা আমলে জাহান্নাম

আসবে তোমার দিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park