1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বৈরাগী প্রেম —- প্রীতম ভট্টাচার্য

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

বৈরাগী প্রেম
প্রীতম ভট্টাচার্য

ভোরের শীতে তোমাকে জড়াবো বলে,
বৈরাগ্য নিয়েছিলাম উষ্ণতার কাছ থেকে।
ভোর আসে, নিয়ম করে শীতও আসে,
কিন্তু তুমি কখনো পথ ভুলেও এলে না।

ঘরটাতে ভোরের সূর্য নিয়ম করে উকি দেয়,
সন্ধ্যায় জোনাকিদের  অনুপ্রবেশ ঘটে,
হটাৎ দেখা দেয় বসন্তের রঙিন প্রজাতির,
কিন্তু তুমি কখনো দেখা দিলে না।

আলমারিতে ফিরোজা রঙের তাতের শাড়ি,
একজোড়া কজল আর খয়েরি লিপস্টিক,
রেশমি চুড়ি আর দেড় ভরির কোমর বিছা,
এগুলোর কোনটাই আর প্রাণ পেলো না।

এখন ঘড়ির কাঁটায় দেখি অপেক্ষার প্রহর,
আয়নাটা দেখায় না সেই কাঙ্খিত প্রতিবিম্ব,
দক্ষিণ হস্ত কখনো পেলো না কোমলতার স্পর্শ,
আমার দরজায় এখন নিত্য আসে বিরহী প্রেম।

চিঠি গুলো আর আমার সাথে কথা বলে না,
তোমার ছায়াও আমাকে অস্বীকার করেছে,
এখন অন্ধকারে প্রেম নিয়ে হেটে চলি নির্জন পথে,
আমি এক দিশাহারা, পথহারা বৈরাগী পথিক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park