
এস ইসলাম সুজন
আমি ছয় বছর হয়ে গেছে বাবাকে হারিয়েছি।তবু মনে হয়,তিনি ঠিক পাশের ঘরে আছেন।দরজাটা খুললেই বলবে,কেমন আছিস রে বেটা?
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলে প্রথমেই জানালার বাইরে তাকাই।বাবা খুব ভোরে উঠতেন,মা উঠোন ঝাড়ু দিতেন।এখন উঠোনটা আগের মতো পরিষ্কার থাকে না,তবু তার ছায়া যেন ভোরের আলোয় ভেসে ওঠে।
আমি তখন ইন্টারে পড়ি।যেদিন বাবাকে হারালাম আমি,সেদিন বুঝলাম-মানুষ হঠাৎ করেও হারিয়ে যেতে পারে।বাকি থাকে শুধু কিছু কথা,কিছু গন্ধ আর কিছু স্মৃতি।
মায়ের মুখটা সেই দিন থেকে শক্ত হয়ে গেছে।কিন্তু চোখের কোণে লুকানো জল আমি আজও দেখতে পাই।বড় ভাই-বোন বাবাকে ঠিকমতো মনে রাখে।শুধু ছবিতে দেখে ডাকে,“এইটা কি সত্যি আমাদের বাবা?” তখন আমার বুকটা হুহু করে ওঠে।
বাবা আমাকে বলতেন,“মানুষের ভিতর শক্তি থাকে তার নিজের ভরসায়।সেই ভরসা হারিয়ে ফেলবি না।”
আজ ছয় বছর পর,আমি প্রতিদিন সেই কথাটাই আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছি।
রাতে মাঝে মাঝে মনে হয় বাবা দরজায় দাঁড়িয়ে আছেন।আমি চোখ খুলে দেখি ওখানে কেউ নেই।কিন্তু বাতাসে যেন তার গলার কন্ঠস্বর ভেসে ওঠে।বাবা বলে, “ভয় পাস না,আমি তোকে দেখে যাচ্ছি।”
হারিয়ে যাওয়ার ছয় বছর পরও বাবা আমার জীবনের সবচেয়ে উপস্থিত অনুপস্থিতি।তাকে ছাড়া বড় হয়েছি,কিন্তু তার স্মৃতিকে শক্ত করে ধরে রেখেই দাঁড়িয়ে আছি।আজকের আমি হয়ে আছি।
আই মিস ইউ বাবা