1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

বন্যা নিয়ে কবি- মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু’র একটি কবিতা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

হঠাৎ বন্যা 

মোঃ আব্দুর রাজ্জাক রঞ্জু 

গাবতলি, বগুড়া। 

ইচ্ছাশক্তি আইডি নং- ০০২০২২০১৯০ 

 

হঠাৎ করে আসলো দেশে

ভয়াল এ কোন বন্যা,

মেঘ বালিকা আসলো হয়ে

রাক্ষসী এক কন্যা !

 

বানের তোড়ে ভেসে গেল

মানুষ প্রাণী সবই,

ভয়াবহ বন্যা দেখে

বোবা পাথর কবি।

 

শিশু ভাসে তুলোর মতো

মানুষ গাছের ডালে,

সব হারিয়ে নিঃস্ব মানুষ

কাঁদে বিপদ কালে।

 

নাই ঠিকানা সব অজানা

জীবন হলো ছিন্ন,

হে দয়াময় তুমি ছাড়া

নাই তো উপায় ভিন্ন।

 

দয়া করো এই বিপদে

দয়া করো সবে,

তোমার সৃষ্টি তোমার দয়ায়

বেঁচে তবেই রবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park