1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

পৌষ মাঘে —– নাজীর হুসাইন খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

পৌষ মাঘে

নাজীর হুসাইন খান

 

পৌষ মাঘে কনকনে শীত পরে সকালে,

বলবান যুবকেও কূজো যেন অকালে।

 

দেশ জুড়ে কুয়াশা যে পরে খুব ফাটাফাটি,

চোখ খোলে দেখবে তো কত পদে হাঁটাহাঁটি।

 

কেউ হাঁটে কূজো হয়ে দৃষ্টিটা মাটিতে,

জাম্পার ও সোয়েটার কত জামা? গা টিতে।

 

সারা দেহ ঢেকে ফেলে শুধু চোখ খোলা থাকে,

কারো গায়ে মাফলার চাদ্দর ও ঝোলা থাকে।

 

দেখলে তো চেনা দায়, বাবা- নানা- দাদা কার?

কারো হাত পিছনেতে যেন হাত বাঁধা তার।

 

কেউ হাঁটে জোড়ে জোড়ে কেউ হাঁটে আস্তে,

কেউ হাঁটে একা একা কেউ চাচা ভাস্তে।

 

কেউ হাঁটে পকেটে হাত দিয়ে, নবাবের,

কেউ হাঁটে এমনিতে কারো হাঁটা স্বভাবের।

 

এই সব হাঁটাহাঁটি শীত এলে দেখা হয়,

দেখে দেখে মজা হয় কবিতা ও লেখা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park