1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

পিএসএল খেলার ছাড়পত্র পেলেন তিন বাংলাদেশি!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

প্রতিনিধিঃ আকাশ দাশ সৈকত

 

আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র পেলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে উইকেটকিপার ব্যাটার লিটন দাশ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন পুরো মৌসুমের জন্য ছাড়পত্র পেলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকার তরুণ নাহিদ রানাকে দেওয়া হয়েছে সিরিজ শেষে খেলার অনুমতি।

 

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দল। এরপর ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ। কিন্তু তার আগেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ। যেইখানে বাংলাদেশ থেকে দল পেয়েছে তিন ক্রিকেটার। তবে জিম্বাবুয়ে সিরিজ থাকার কারণে ক্রিকেটাররা খেলতে পারবে কিনা সেইটা নিয়ে চলছে আলোচনা। তবে এইবার সেই বিষয় নিয়ে পরিষ্কার করলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

 

গতকাল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, লিটন ও রিশাদকে পুরো লিগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন ক্রিকেটারই ২৪ মার্চ ছাড়পত্র হাতে পেয়েছেন। পিএসএলে নাহিদের দল পেশোয়ার জালমি, লিটন খেলবেন করাচি কিংসে আর রিশাদকে নিয়েছে লাহোর কালানার্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park