
মানুষ বড় অদ্ভুদ এক প্রাণী! কখনো কখনো তারা এইটাই ভৈবে উঠতে পারে না যে আসলে তাদের দরকার কি? কিছু মানুষ তো স্বল্প সময়ে সব হারিয়ে ফেলে? কেউ কেউ নিজের আজান্তেই কেউ আবার ইচ্ছে করে! মানুষ পরিবর্তন হয়ে যায় হঠাতে কখনো আবার একটু সময় নিয়ে ধৈর্য্য ধরে….!
একটা সময় কতো কিছু ছিলো? কতো আনন্দ ছিলো! অগণিত বন্ধু ছিলো একটা সুন্দর গল্প ছিলো, তবে হঠাতে সবকিছু হারিয়ে আজ কেন আমরা পরিবর্তনের স্বীকার! জীবনে চলার এই গল্পে আমাদের কতো কিছু করতেই তো মন চায়, তবে কেন জানি এখন আর সেইসব আদৌ ভালো লাগে না, আড্ডা দেওয়া , দুষ্টুমি করা ,কানে হেডফোন গুঁজে উচ্চস্বরে গান বাজিয়ে দেওয়া, সোস্যাল মিডিয়ায় দিনে চার-পাঁচখানা স্ট্যাটাস লিখে নিজেকে জিনিয়াস ভাবা সেই জিনিসগুলো এখন আর ভালো লাগে না ! কখনো কখনো নিজেরাই ভাবি আমরা আসলেই ছিলাম কি আর এখন হয়ে গেলাম কি?
রাতের এই নিশব্দের শহরে, আমরা হঠাতে পরিবর্তনের কথা ভাবি! আলতো হাসি দিই হয়তো পুরনো সেই স্মৃতি মনে করে, আবার মাঝে মাঝে কিছু লুকায়িত কষ্টের ব্যাথা গোপন রেখে আমরা খুশিতে হেঁটে চলি? তবে কি আদৌ পরিবর্তন হয়ে আমরা খুশি?