1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ — ইংল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

টার্গেট ছিল ১১৯ রানের। তবে সেই রানও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটারদের ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা। 

 

শনিবার (৫ অক্টোবর) শারজায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হিথার নাইট। ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপের মুখে  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। মিয়া বুচার ১৮ বলে ২৩ ও ড্যানি ওয়াট ৪০ বলে ৪১ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন ২টি করে উইকেট।

১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই টাইগ্রেস ওপেনার সাথী রানী ও দিলারা আক্তার। তবে দলীয় ১৬ রানে ১২ বলে ৬ রান করে আউট হন দিলারা। এরপর ৩৯ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারি একাই চালিয়ে যান। তাকে সঙ্গ দিতে পারেননি কেউ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ৪৮ বলে ৪৪ রান করেন মোস্তারি। ইংল্যান্ডের পক্ষে লিনসে স্মিথ ও চার্লি ডিন নেন ২টি করে উইকেট।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park