1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দ্রব্যমূল্য লাগাম ছাড়া — আসাদুজ্জামান খান মুকুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

দ্রব্যমূল্য লাগাম ছাড়া

আসাদুজ্জামান খান মুকুল

 

দ্রব্য মূল্যে ঝাঁঝ ছেড়েছে

পাইনি কিছু ভেবে আমি,

সব জিনিসের দাম বেড়েছে

কাঁদছে মানুষ দিবাযামী!

 

ধনী গরীব দেশের মাঝে

সবাই যে আজ দিশেহারা,

কষ্টে কাঁদে সকাল সাঁঝে

কেমন জানি পাগলপারা।

 

তেল বাজারে লাগছে আগুন

ডাল পিয়াজে চলছে খরা,

গরীব দুঃখির নেইতো ফাগুন

মেজাজটা তাই বড্ড চড়া।

 

লাগছে আগুন মাছ ও মাংসে

অধিক হারে লাগছে টাকা,

সিন্ডিকেটে বসে হাসে

আম-জনতার পকেট ফাঁকা।

 

দ্রব্যমূল্য লাগাম ছাড়া

নাভিঃশ্বাসে চলছে সবে

মধ্যবিত্ত সর্বহারা

মুক্তি মানুষ পাবে কবে?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park