1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দূরের পথ — খাদিজা আক্তার

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

দূরের পথ
খাদিজা আক্তার

 

সব ছেলেরা দিন শেষে মা
মায়ের কোলে ফিরে
আমি থাকি দূর বহু দূর
হয়না ফিরা নীড়ে।

 

আমারও তো পড়া শেষে
ফিরতে মন চায় বাড়ি
চাইলে কি আর ফিরতে পারি
পথ যে ভিষণ ভারি।

 

তুমিও কি আমার মতো
ভাবো আমার কথা
গহন ব্যাথায় তুুমারও কি
বুক জুরে হয় ব্যাথা।

 

আমারও তো ছুটি পড়ে
হয়না ফিরা বাড়ি
ফিরতে হলে দিতে হবে
সব জমিয়ে পাড়ি।

 

বিপুলা এ পৃথিবীতে
মা ই আমার সব
আমার মাকে দেখো তুমি
সাত আসমানের রব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park