1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দুইদিন ব্যাপি জেলা ও উপজেলা নাগরিক সমাজ সংগঠনের মানবাধিকার রক্ষা কর্মীদের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

ডেক্সঃ মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী

গো‌বিন্দগঞ্জ উপ‌জেলা স্কাউট হলরু‌মে পল্লীশ্রী হোপ প্রক‌ল্পের জেলা উপ‌জেলা নাগ‌রিক সমাজ সংগঠ‌নের মানবা‌ধিকার কর্মী‌দের মানবা‌ধিকার প্রশিক্ষন অনু‌ষ্ঠিত হয়।(০২) দুই দিন ব‌্যাপী ২১ ও ২২ শে এপ্রিল ২০২৫ খ্রিঃ  প্রশিক্ষ‌নে বগুড়া জেলার  শিবগঞ্জ উপ‌জেলা  ও  গাইবান্ধা জেলার  গো‌বিন্দগঞ্জ  উপ‌জেলার নাগ‌রিক সমাজ সংগঠ‌নের সদস‌্যরা অংশ গ্রহণ করেন উক্ত  প্রশিক্ষ‌নে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন পল্লীশ্রী হোপ প্রকল্পের টেকনিক্যাল কো অডিনেটর মাতিয়া বেগম মুক্তি এবং এরিয়া কো অডিনেটর সাজেদুল ইসলাম সুজন।

 

প্রশিক্ষনার্থীদের  অ‌ধিকার, মানবা‌ধিকার, জেন্ডার, নারীর প্রতি স‌হিংসতা প্রতি‌রোধ, শিশু সুরক্ষা এবং করনীয় বিষ‌য়ে তথ্য বহুল আলোচনা গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে অংশগ্রহনকারীগন প্রত্যেকে নিজ নিজ অবস্থান থে‌কে প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠির অ‌ধিকার আদা‌য়ে কাজ করার অ‌ঙ্গিকার ও প‌রিকল্পনা গ্রহন ক‌রেন। প্রশিক্ষণের আয়োজন করেন পল্লীশ্রী হোপ প্রকল্প গাইবান্ধা। আর্থিক সহযোগিতায় বিএমজেড এবং নেটজ্ বাংলাদেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park