1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ডাকসু ও চাকসুর মতো ওলামাদের ঐক্যের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনেও জামায়াতের ভূমিধস বিজয় হবে’ – মীরসরাইয়ের ওলামা মশায়েখ সম্মেলনে প্রধান আলোচক

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে যদি সঠিকভাবে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আলেম সমাজের ঐক্যের বিকল্প নেই। আর সেই লক্ষ্যে সারা বাংলাদেশে আর এম সমাজের ঐক্য গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন স্থানে ওলামা মশায়েখ সম্মেলন করে যাচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম – ১ মীরসরাইয়ে অনুষ্ঠিত হয়ে গেলো সর্বস্তরের ওলামাদের অংশ গ্রহণে এক গাম্ভীর্যপূর্ণ ওলামা মশায়েখ সম্মেলন।

 

২২ নভেম্বর, ২০২৫ শনিবার সকালে স্থানীয় মিঠাছরা বাজারস্থ সাসা কমিউনিটি ক্লাবে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে জোরারগঞ্জ ওলামা সেক্রেটারি মাওলানা আছাদ উল্লাহ এবং মীরসরাই ওলামা সভাপতি মাওলানা আলাউদ্দিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মজলিসুল মোফাস্সিরিন বাংলাদেশের সহ-সভাপতি ও চট্টগ্রামের উম্মুল মাদারিস খ্যাত বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ মাওলানা আবু নোমান।

 

উক্ত সম্মেলনে সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম – ১ (মীরসরাই) সংসদীয় আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুটি দল দেখা হয়ে গেছে, তারা মুদ্রার এপিঠ–ওপিঠ। তারা এ দেশের মানুষকে সন্ত্রাস, লুটপাট ও ব্যাংক ডাকাতি ছাড়া কিছু দিতে পারেনি। আজ সময়ের দাবি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে। দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোনো বিকল্প নেই। ডাকসু, চাকসু, রাকসু ও জাকসুর মতো আলেমওলামাদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ভূমিধস বিজয় হবে।’

 

সম্মেলনের সভাপতি তার বক্তব্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ওলামা হযরতদের ঐক্যের কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা সকলে এক হয়ে একি সুরে সাধারণ জনতার সামনে ইসলামি শাসন ব্যবস্থার সম্পর্কে তুলে ধরি। বাংলাদেশের পার্লামেন্টের সামনের দিনগুলো হোক ইসলামের।

 

এসময় উক্ত মাহফিলে আমন্ত্রিত হয়ে আরো উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা তা’লিমুল কোরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, আবুতোরাব ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিস মীরসরাই উপজেলার সেক্রেটারি মফিজুল হক ছিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান, মীরসরাই উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সভাপতি মিঠাছড়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুল বাকী, মাদবারহাট ফাজিল মাদরাসার ওস্তাদ মাওলানা আবুল বশর, চট্টগ্রাম বহদ্দারহাটস্থ দারুল ইরফান একাডেমির প্রিন্সিপাল মাওলানা কেফায়েত উল্ল্যাহ ও আবু তোরাব কেন্দ্রীয় মাসজিদের খতিব মাওলানা এমদাদুল হক প্রমুখ।

 

এসময় উক্ত উলামা মাশয়েখ সম্মেলনে পুরো মীরসরাইয়ের বিভিন্ন মাদরাসার প্রধান, সহ প্রধান, শিক্ষক মন্ডল, বিভিন্ন মাসজিদের ইমাম ও  খতিব সহ সর্বস্তরের ওলামা মশায়েখগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park