
শুভ বুদ্ধির চিন্তা ভাব্ না
টান পড়েছে আজি,
শূন্য ভাঁড়ায় কেমন করে
রঙিন সাজে সাজি।
সুস্থ ধারার জ্ঞানী, গুণীর
কদর যাচ্ছে কমে।
জ্ঞান-গরিমা জ্বলে উঠুক
যতক্ষণ না দমে।
যম্ যাতনা আসার আগে
ভালো মানুষ হলে,
মরার পরে লোকে তাহার
ভালো খবর বলে।
সাত-সতেরো ভাব্না কত
ঝরে পড়ার আগে,
বিবেক বুদ্ধি ব্যয় করিতে
চোখ মেলিয়া জাগে।
মাতৃ-ভূমির টান থাকিলে
দেশের ভালো করে,
নাগরিকের ভালো করতে
আদর্শ পথ ধরে।
যাদের মনে বিশ্বাস আছে
ভালো মানুষ তারা,
অবিশ্বাসী লোক সকলের
জীবন দিশে-হারা।