1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

কোটাকোল —- বি এম মিজানুর রহমান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

কোটাকোল 

বি এম মিজানুর রহমান 

 

কোটাকোল এক গাঁয়ের নাম

হরেক লোকের মিলন ধাম।

পায়ের নিচে দূর্বাঘাস

সবুজ যেথায় বারোমাস।

 

বাস করে যে লাগে সুখ

পাশে থাকলে কমে দুখ।

ভালোবেসে সুখ মিলে

কোটাকোল তাই রয় দিলে।

 

বিলে খালে আছে মাছ

গাছের ডালে পাখির নাচ।

গাঁয়ের লোকে করে চাষ

বাড়ি পোষে মুরগী হাস।

 

বাস করে লোক কোটাকোল

মধুমতির নদীর কোল।

মাছে ভাতে কাটায় লোক

একের দুখে অন্যের শোক।

 

ঝোঁক রয়েছে করবে জয়

মিলে থাকলে কিসের ভয়?

কোটাকোল এক মধুর গাঁও

মন-পবনের উড়াই নাও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park