1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে মীরসরাইয়ে ছাত্র শিবিরের বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম

 

ইনকিলাব মঞ্চের সভাপতি ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে মীরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির।

 

১৩ ডিসেম্বর,২০২৫ (শনিবার) বাদে আছর বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর শাখার উদ্যোগে, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানের নেতৃত্বে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

 

বিক্ষোভ শেষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের ক্রীড়া সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, সাবেক সভাপতি সাজিদ চৌধুরী, মীরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক হাফেজ ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের সভাপতি ওসমান হাদি কোন দলের সম্পত্তি না, সে বাংলাদেশের সম্পত্তি। ভারতের প্রেসক্রিপসনে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। স্বৈরাচারের দোষরেরা এখনো থেকে নেই। তারা জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং মিশনে নেমেছে। অবিলম্বে ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park