
“সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার” প্রতিষ্ঠাতা- মো: শাহাদত হোসেন
গতকাল ১৫ ই নভেম্বর ২০২৫!
রোজ মঙ্গলবার ঢাকা শাহাবাগ বাংলা একাডেমী প্রাঙ্গণ বাংলা প্রকাশনার গৌরব ও প্রকাশনা সংস্থা ঐতিহ্য Oitijjhya 25 বছর পূর্তি উপলক্ষে বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার “সবার_জন্য_পড়া_উন্মক্ত_পাঠাগার”কে পুরস্কার প্রদান করা হয় । এটি ০৭ ম ও বৃহৎ কোনো স্বীকৃতি । টেকসই জ্ঞান ভিত্তিক সমাজ, উন্নতজাতি ও আলোকিত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ কে আরোও বেগবান করতে চাই । বর্তমান আমাদের পাঠাগার এর অবকাঠামোগত সমস্যায় ভূগছে এ সমস্যা নিরসনে সবার সহযোগিতা চাই।
বইয়ের প্রচার ও প্রসারে আমরা সব-সময় কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ। লক্ষ্য শুধু একটাই- পৃথিবী বইয়ের হবে। “পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই”, একটি অত্যন্ত জনপ্রিয় স্লোগান যা বই পড়ার গুরুত্ব এবং মানুষের জীবনে জ্ঞানের প্রভাবকে তুলে ধরে। মানব সভ্যতা ও জ্ঞানের উৎস, যা আমাদের পৃথিবীকে আলোকিত করে তোলে। এই স্লোগানটি বইপ্রেমীদের অনুপ্রাণিত করে এবং জ্ঞানকে উৎসাহিত করে।
আমাদের এই চলার পথে বাংলা প্রকাশনার গৌরব ঐতিহ্য এই অংশিদার এবং সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে। উপক্রিত হবে পাঠকরা। প্রসার হবে জ্ঞানের। তৈরি হবে নতুন পাঠক ও লেখক।
বই মানুষকে চিনতে শেখায়, আর চিন্তা মানুষকে মানুষ করে তোলে। বই মানুষের জীবনে জ্ঞানের আলো দিয়ে মানুষের জীবনের অন্ধকার দূর করে। বই পড়া মানুষকে বিনয়ী ও ভদ্র করে গড়ে তোলে!
এত সুন্দর ও বৃহৎ, মহৎ ও চমৎকার আয়োজনে মাধ্যমে সারা দেশ থেকে বইয়ের সঙ্গে থাকা মানুষগুলোকে একসঙ্গে একত্রিত করে আমাদের হাতের পুরষ্কার প্রদান করেন! বাংলা প্রকাশনার গৌরব ঐতিহ্য প্রকাশনীর কর্ণধর Arifur Rahman Nayeem Sir সহ সারাদেশ হতে আগত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, কলামিস্ট, সাংস্কৃতিক কর্মী গণ ।।
– সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই ।।