1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

এসএ টি-টোয়েন্ট থেকে সরে দাঁড়ালেন শামসি

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আকাশ দাশ সৈকত

 

দক্ষিণ আপ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তামরিস শামসি।

 

জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের বিশ্বকাপে। এরপর আর জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে  নামেননি তিনি। জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলছেন এই তারকা স্পিনার। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এইবার আসন্ন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টি থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি। যেখানে এমআই কেপটাউনের হয়ে কথা ছিলো অভিজ্ঞ এই ক্রিকেটারের ।

 

শামসিকে এমআই কেপ টাউন সেপ্টেম্বরের নিলাম থেকে দলে নিয়েছিল ৫ লাখ রান্ডে ( যা প্রায় ২৯ হাজার মার্কিন ডলার)। এবারই প্রথম এমআই ক্যাপ টাউনের হয়ে খেলার কথা ছিল তার। এর আগে তিনি খেলেছেন জোবার্গ সুপার কিংস ও পার্ল রয়্যালসের হয়ে। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে খেলছেন।

 

এইদিকে শামসির বদলি হিসেবে ইতিমধ্যে এমআই কেপটাউন দলে ভিড়িয়েছেন অলরাউন্ডার থামাস কাবাব। তাছাড়া শামসিকে ছাড়াও কেপটাউনের স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। দলটিতে আছেন রশিদ খান, জর্জ লিন্ডে ও ডেন পিয়েটের মতো স্পিনার। এর বাইরে পেস আক্রমণে রয়েছেন কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, করবিন বশ ও ডোয়াইন প্রিটোরিয়াসের মতো তারকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park