1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

একটি জটিল নাম —- ফখরুল ইসলাম মামুন 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

একটি জটিল নাম 

ফখরুল ইসলাম মামুন 

 

বন্ধু একটা জটিল নাম

লিখতে বড় কঠিন ভাই।

বন্ধু ছাড়া লাইফ মোদের

যন্ত্রনা আর দুঃখ দায়!

 

আমার একটা বন্ধু আছে

নাম তার শাফায়েত

খাঁটি মধু বন্ধু গুলো

ইতিহাসের সাক্ষী দেখ।

 

নেত্রকোনা জেলায় বাড়ি

নন্দীপুর গ্রামের আঙ্গিনায়

এসো বন্ধু ফ্রি হয়ে আজ

প্রকৃতি সৌন্দর্যে ঘুরতে যায়।

 

ঘুরতে গিয়ে আমি যদি

হারিয়ে যায় প্রকৃতির মাঝে

এসএমএসে বলে দিও

পাই যেন আমি খুঁজে।

 

হাতের মোবাইল নষ্ট হয়ে

যাবে মনে হয় একদিন

বাঁচব না নাতো চিরকাল

জানি কিন্তু নিত্যদিন।

 

মনটাকে বোঝানো কষ্ট

কি করে তোমার খোঁজ পাই

কবিতার কুরোঘর লিংক দিলাম

খুঁজে পাবে ইনশাআল্লাহ ভাই।

 

হয়তো আমি এই জগতে

পাব না তোমায় সখা খোঁজ

পরকালে পাই যেন সন্ধান

মাওলার কাছে দোয়া রোজ।

 

আল্লাহ তুমি দীর্ঘ হায়াত

দাও সকল বন্ধুকে বলি

শাফায়েত তুমি দীর্ঘজীবী হও

দোয়া আশীর্বাদ সর্বদা করি।

 

আমার গ্রাম গৈছাশিয়া

কেন্দুয়া থানায় বাড়ি

ইনভার্ট রইলো অগ্রিম

আসি ও বিয়ে বা ঈদে বাড়ী

 

তুমি ভুলে গেলে ও কিন্তু

কলম বই আমায়  ভুলবে না

হৃদয়ে বন্ধু গুলো শোন ,

জগত বাসী ইতিহাস চিরবে না।

 

যুগ-  যুগ ধরে তুমি বন্ধু

বেঁচে থাক ইতিহাসের পাতায়

আজকের জন্য সালাম বিদায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park