1. admin@ichchashakti.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ দল ঘোষণা!

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আকাশ দাশ সৈকত

 

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। যার জন্য ইতিমধ্যে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন তাছাড়া ফিরেছেপ অলরাউন্ডারমোহাম্মদ সাইফউদ্দিন ও। তবে সংযুক্ত আরব আমিরাতে মাঠে টি-টেন লিগ খেলা তাসকিন আহমেদকে দলে রাখেনি বিসিবি নিজেদের ঘোষিত দলে অন্যদিকে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে থাকা শামীম হোসেন নেই প্রথম দুই ম্যাচে।

 

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

 

বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park