1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

আগামীর রাজপুত্র —– আব্দুল কাদের

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আগামীর রাজপুত্র 

আব্দুল কাদের

 

বিদেশের মাটি, স্বদেশের টান, হৃদয়ে বাংলাদেশ,

মাটির মায়ায় বাঁধা আছে যার স্বপ্নের অন্তিম রেশ।

শহিদ জিয়ার রক্ত স্মৃতি তোমার সাহসের মূল ভিত্তি,

তারেক রহমান নাম জপে আজ জাগে তারুণ্যের দীপ্তি।

চলার পথে সহস্র বাধা, দুস্তর পথ,  ঝঞ্ঝা ও কালো মেঘ,

তবুও তোমার থামেনি কথা, আদর্শের সাবলীল বেগ।

তৃণমূল হতে শিখরে  যার কথায় থাকে সব প্রীতি,

বিপ্লবী মনে এঁকেছেন তিনি নতুন আগামীর নীতি।

ধৈর্য ও সহনশীলতায় গড়া ইস্পাত কঠিন মন,

উড়ুক তার আকাশে ইনসাফ আর সাম্যের নিশান।

গনতন্ত্রের পাহারাদার সে, অবিচল এক প্রাণ,

যুগের বাঁকে তাই ধ্বনিত হয় তার বিজয়ের গান।

মা-মাটি আর মানুষের জন্য জীবন করেছে পণ,

মুক্ত আকাশ ফিরে পাবে ফের বাংলার সব জন।

মেঘ কেটে যাবে, রোদ হাসবে –আসবে সুদিন ফের,

তারেক রহমানের হাত ধরেই হোক পুনর্জাগরণ জয়ভের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park