1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজ!

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

আকাশ দাশ সৈকত

 

আসন্ন আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরে দল পেয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান । জিএম রিতের বদলি হিসেবে তাকে দলে ভিড়িয়েছেন দুবাইল ক্যাপিটাল।

 

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো মোস্তাফিজুর রহমান প্রথমবারের মতো ডাক পেলেন একই ফ্র্যাঞ্চাইজির অধীনে থাকা আইএল টি-টোয়েন্টি দল দুবাই ক্যাপিটালসে। যদিও নিলামের আগেই বাংলাদেশি এই তারকাকে দলে ভিড়িয়েছিলো তারা তবে একই সময়ে বাংলাদেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকার কারণে তার পরিবর্তে দলে ডেকেছিলো হায়দার আলিকে। তবে আবারো পুণরায় তাকে দলে ভিডিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি

 

বাংলাদেশের আরও দুই ক্রিকেটারকে দেখা যাবে এই টুর্নামেন্টে। নিলাম থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। নিলামে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তিনি দল পেয়েছেন। এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়ার্স।

 

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএলটি-টোয়েন্টির পরবর্তী আসর। ফাইনাল হবে ৪ জানুয়ারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park