1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

অমর জ্যোতি —- ​আব্দুল কাদরে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অমর জ্যোতি

​আব্দুল কাদরে

 

​বুকের ভিতর ডুকরে কাঁদে,

চোখের কোণে জল,

মরেও তুমি অমর হলে

বাড়িয়ে দিলে বল।

কোটি প্রাণের কণ্ঠ হয়ে

ছিলে তুমি একা,

মাথা উঁচু দাঁড়িয়ে রয়

জন্মভূমির শেখা।

​মিথ্যার ওই মরণ জালে

মানোনি দাসত্ব,

নজরুলেরি আদর্শ ধরে

ভেঙেছ পশুত্ব।

কাপুরুষেরা ভয়ে -ডরে

দেশটা ছেড়ে আজি পালায়,

ভক্ত-হৃদয় পরম সুখে

শ্রদ্ধা তোমায় জানাই।

​অন্যায়ের ওই কালো প্রাসাদে

বজ্র তোমার ঝরে,

পতপত করে তোমার কথা,

বড্ড মনে পড়ে।

মাটির মানুষ তুমিই ছিলে

জ্বেলে রবের আলো,

ত্যাগের মশাল রুখে দেবে

ঘুটঘুটে সব কালো।

​রক্ত-ঝরা গন্ধে ভাসে

তোমার বর্ণমালায়,

দর্শন তোমার থাকুক বেঁচে

রাজনীতির এই খেলায়।

জাগো ভাই রে মুসলিম যেজন

মেলো তোমার চোখ,

ত্যাগের মহিমায় মিটে যাক

সকল ব্যথা শোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park