1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

অভাগা আমি —– রকিবুল ইসলাম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অভাগা আমি

রকিবুল ইসলাম

 

মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয় বড্ড বেশি।

অসহায় করে দেয় তারা,যে বা যারা আপনার অতি!

গড়ে আপন মনে স্বীয় ভূমে আপনার বসতি।

মোর বক্ষ গহ্বরে অবস্থান করার কথা ছিল যার আজি,

ঢেকেছে তারে অমাবস্যা রজনীর ঘোর আঁধারি।

 

কালের নিদারুণ কালো চোরা স্রোতে গিয়েছে ডুবি।

মনে হয় কভু,ভাল আছি এই বুঝি।

আবার কখনো বা মনে হয়,ভাল নেই বোধকরি!

কভু অখন্ড-অফুরন্ত অবসরে বহমান জীবন নদী।

 

কভু আবার তাদের জন্য বুকের গহীনে লুকানো মিনতি।

কখনো বা না পাওয়ার বেদনা সমৃদ্ধ আহাজারি।

কখনো হতাশা বা নিরাশার ধূ ধূ বালুকাময় তটিনী!

জীবনের লক্ষ্যরা আজ ডানাহীন আশাহত পাখি।

 

দিকভ্রান্ত পথিকের ন্যায় বিচরণ করে সমস্ত ধরণী।

নব্য শুরুর প্রত্যাশায় নব্য যাত্রাতে পড়ে যতি।

নয়া স্বপ্ন ভেঙে দেয় অতীত জীবনের দুঃসহ স্মৃতি।

এভাবেই কষ্টের অথৈ সাগর দিয়েছি পাড়ি।

 

আজ বড় ক্লান্ত-শ্রান্ত,অসহায় নি:সঙ্গ একাকী আমি।

তলিয়ে যাব জীবন নদীর কোন এক মোহনায় হয়ত আমি।

এই ভুবনের মায়াজাল ছিন্ন করে হারিয়ে যাব কোন এক দূর,

দূর অজানায় এই অভাগা আমি,,,,,,,,,,,!!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park