1. admin@ichchashakti.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

অব্যক্ত ইচ্ছে —– ফিরোজ শাহীন আলাল 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৯ বার প্রতিবেদনটি দেখা হয়েছে

অব্যক্ত ইচ্ছে

ফিরোজ শাহীন আলাল 

 

তোমার বুক জুড়ে একগুচ্ছ

কবিতার পঙ্ক্তি লিখতে চেয়েছিলাম

অথচ—সেখানে শ্বাপদ আর—নেড়ি কুত্তা চাটছে

তাইতো কবিতার পঙ্ক্তি লেখা হলো না আমার!

তোমার বুক জুড়ে একগুচ্ছ গোলাপের কুঁড়ি

দিব দিব বলে—দেয়াই হলো না এখনো—

অথচ—গোলাপের কুড়ি গুলো কীট দ্রষ্টা হলো

পাপড়ি গুলো অবলিলায় ঝরে পড়লো

তাইতো কাঙ্ক্ষিত গোলাপ কুড়ি

দেয়া হলো না আর—!

তোমার বুকের অলিন্দে তোলপাড় অস্ফুট স্বরে

ইচ্ছের পাপড়ি গুলো পেখম মেললো—অসীম নীলে

তাইতো কাঙ্ক্ষিত অব্যক্ত কথাগুলো

বলাই হলো না কোনদিন—!

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ ইচ্ছাশক্তি
Theme Customized By Shakil IT Park