মানিকদী ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ৩০ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলতাফ হোসেন। সভার কার্যক্রম পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ মহিউদ্দিন কামালী। সভায় আগত সদস্যদের পুষ্প অর্পণের মাধ্যমে বরণ করে নেন মাদ্রাসার অধ্যক্ষ ও সদস্য সচিব গোলাম মাহবুব এবং উপাধ্যক্ষ আলতাফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আব্দুস সাত্তার সুমন, মোঃ আবুল বাশার, শাহ আলম, মোঃ আব্দুল মতিন ফকির, মোঃ ইউনুস আলী এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হোসনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক সদস্য মোঃ মহিউদ্দিন কামালী, সৈয়দ জয়নুল আবেদীন, মীর মাকসুদ মোহাম্মদ ও সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সাফরিন কামাল সুমি।
সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা পরিবেশের মানোন্নয়ন, অবকাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উৎকর্ষ সাধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com