
আমি ষোলোই ডিসেম্বর বলছি!
আমাকে নিয়ে তোমরা যারা গৌরব করো আর আনন্দ উল্লাসে নিজেকে মেতে তুলতে ক্ষণিকের জন্যেও পিছপা হতে তুষ্ট নও, আমি তোমাদের প্রতি রাগান্বিত ভীষণ রাগান্বিত।
কারণ, আমি শুধু মাত্র তোমাদের আনন্দ ভোগ ভাগাভাগির বস্তু নয়। যে, আমাকে নিয়ে শুধু আনন্দ ফুর্তিতে লাফালাফি করবে।
জেনে রেখো! আমার বিজয়ের পিছনে বাংলার বুকের বুদ্ধিজীবীদের মেধা বিলিয়ে দিতে হয়েছে। মা-বোনদের ইজ্জত হরণের শিকার হতে হয়েছে। যুবক বৃদ্ধ সহ শিশু কিশোরদের মহা মূল্যবান প্রাণ ত্যাগ করতে হয়েছে। এসব কিছুর বিনিময়েই "ষোলোই বিজয়ী দিবস" নামে আমি আত্মপ্রকাশ হয়েছি।
কাজেই, তোমরা আমাকে অশ্লীল গান বাজনার মাধ্যমে ধ্বংস করো না। বেহায়া নির্লজ্জ নর্তকী দ্বারা নাচ-গান করে মজা নিও না। অরুচিপূর্ণ অডিও ভিডিও বানিয়ে আমাকে অপমান করো না।
এসব ফালতু কার্যকলাপের দ্বারা আত্মত্যাগী সকল শহীদদের প্রতি বেঈমানি করা হয় এবং অশ্রদ্ধা প্রকাশ পাই।
অতএব, এই দিনে তোমরা মহান আল্লাহর দরবারে বেশি বেশি করে শোকরিয়া আদায় করো। যাদের রক্তের বিনিময়ে আর আত্মত্যাগের বিনিময়ে বিজয়ী অর্জন করেছো, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন তিলাওয়াত, সাধ্যানুযায়ী নফল নামায আদায় করে রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করো। আল্লাহ পাক যেন দেশপ্রেমী সকল শহীদদের প্রতি ক্ষমা প্রদর্শন করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করে সর্বোচ্চ স্থান অর্থাৎ জান্নাতুল ফেরদাউস দান করেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com