ছেলেরা জন্মের পর থেকে ১৫ বছর প্রযন্ত ফেমেলির আদর ভালোবাসা পায়, তারপর পরিবারের দায়িত্ব মাথায় নিতে হয়।পরিবারের মায়া ছেড়ে বছরের পর বছর দুরে থাকতে হয় কোন কাজে, শুধু পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য।
যেই বয়সে ছেলেদের পড়াশোনা করার কথা, সেই বয়সে নিতে হয় পরিবারের দায়িত্বটা।যেই বয়স হাতে বেট বল নিয়ে বন্ধুদের সাথে খেলার, সেই বয়সে নিতে হয় নানা পরিশ্রমের কাজ।
যখন বিয়ে হয়ে যায় তখন ছেলেদের দায়িত্বটা বেরে যায়, স্ত্রী সন্তানদের ভালো রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়।ছেলেরা পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকার কথা ভুলে যায়।
পরিশ্রম করতে করতে যখন ৫০ বা ৬০ বছর বয়স হয়ে যায়, পরিশ্রম করার মতো শক্তি থাকে না, তখন ও হার ভাঙ্গা শরীর নিয়ে পরিশ্রম করতে হয় পরিবারের সুখের জন্য।
শংখিপ্ত এই জীবনে ছেলেদের সুখ বলতে কিছুই থাকে না, থাকে শুধু বেদনা আর কস্টের পাহাড়। ছেলেদের দেখলে বোঝা যায় না যে ছেলেটা সুখে আছে না দুংখে আছে, কারন ছেলেদের মুখে একটা মূখ্যা
হাসি থাকে।
পরিবারের সুখের জন্য ছেলেরা তাদের সখ আহ্লাদ সব ত্যাগ করে দেয় অবশেষে ছেলেরা পরিবার থেকে শুধুই অবহেলা পায়।এটাই ছেলেদের জীবন?
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com