এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মীরসরাইয়ের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামীর মোহাম্মদ ছাইফুর রহমানও মনোনয়ন সংগ্রহ করেছেন।
২২ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ ছাইফুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার আমীর নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর নুরুল হুদা হামিদী, প্রার্থী ছাইফুর রহমানের সহধর্মিণী এডভোকেট উম্মে সালমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভার আমীর মাও. শিহাব উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মীরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেন প্রমুখ।
এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোয়ননপত্র সংগ্রহ করেন নুরুল আমিন চেয়ারম্যান। এসময় উপস্থিত তার সাথে ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, সাবেক আহবায়ক মহিউদ্দিন, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহার চৌধুরী, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মীরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন প্রমুখ৷
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com