এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম
সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামী ৮ দলের মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর মাঠে ইসলামী ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মীরসরাইয়ে আপামর জনসাধারণের মাঝে প্রচার করা ও দাওয়াতের এক মিছিল সম্পন্ন করেছে মীরসরাই পৌরসভা জামায়াত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসদর অংশে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
৪ ডিসেম্বর, ২০২৫ বাদে আছর সংগঠিত মিছিল পরবর্তি পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলের সর্বস্তরের জনশক্তি ছাড়াও চট্টগ্রামের সাধারণ জনগণের অংশগ্রহণে লালদীঘি ময়দান জনসমুদ্রে পরিণত হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচদফা দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে এ সকল কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই পৌরসভার আমীর মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এসময় উক্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লাহ আল মামুন, বিএম সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।
এ সময় উক্ত প্রচার মিছিল ও পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ সহ সকল স্তরের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Website: www.ichchashakti.com E-mail: ichchashaktipublication@gmail.com